শনিবার, ১২ জুন, ২০১০

বুকের ভিতর বৃষ্টি পড়ে

“বুকের ভিতর বৃষ্টি পড়ে

ঝরছে তোমার, আমার ইচ্ছে

সঙ্গে তুমি নেই বলে, বৃষ্টি আমায় সঙ্গ দিচ্ছে।”

সঙ্গীতের মূল-উৎস বা ব্যকরণের জ্ঞান খুবই কম আমার। শুধু শুনি, বুঝিনা অনেক কিছুই। তবুও, সুমনের এই গানটা শুনলে মনে হয়, রাগাশ্রয়ী কিছু একটা হবে বোধহয়।

প্রথম যখন গান টা শুনি, স্কুলে পড়ি তখন। সুমনের গানের ফিতায় অনেক গান ভালো লাগতো। জাতিস্মর, ন’টায়… এরকম অনেক গান। এর মধ্যে এই গানে মাত্র ক’টা লাইন যখন প্রায় ১২ মিনিট ধরে যন্ত্রানুসঙ্গে বেজে যেতো এক তরফা। খুব বিরক্তি লাগতো। গত কয়েকবছর ধরে অবশ্য উলটো ভালো লাগছে। একাকীত্বের অখণ্ডতায় অদ্ভুত ভালো লাগা গান এখন।


গানটা নাহয় পরেই আপলোড করলাম!

বুধবার, ৯ জুন, ২০১০

ভাইব্রেশন-অন-রেস্ট

আমি নাকি রেস্টলেস।

আমি নাকি ভাইব্রেশনলেস!

দু’টোই ভাববার বিষয়। কোনটা ঠিক?

এই গরমে, কালরাতে অনেক বার কারেন্ট গেছে। মা চার্জার ফ্যান নিয়ে ঘুমায়। আমি খুবই আস্তে চলা ফ্যান নিতাম, এখন রুম পরিবর্তনে অন্য ফ্যানে জোর পাওয়া যায়। তারপরও, সকালে দেখি, তার চেহারায় উস্কভুস্ক ভাব। আমি রাতে ঘুমানোর পর কিছুই টের পাইনি। কিছুই না। বালিশ শুধু ঘামে ভিজেছে। ঘুম ভাঙ্গেনি। খুব কম সময়ই ভাঙ্গে এভাবে। সকালে উঠেই ভাবছিলাম, শুয়ে শুয়ে ভাবছিলাম, গতকাল সারাদিন কী করেছি।

... সকালে ঘুমভাঙ্গা থেকে শুরু করে...। উঠলাম, খেলাম, অফিসে রওয়ানা দিলাম... কী খেয়েছিলাম? খিচুড়ি নাকি ভাত ভাজি? তারপর.... আচ্ছা, বিশ্বকাপে কোন ব্রাজিল সত্যি পারবে তো? নাকি হল্যান্ড-ই হবে ডার্কহর্স? ... তারপর, আচ্ছা অফিসে গিয়ে মাঈনুল ভাইকে বলতে হবে, ‘প্রাণ’ এর ক্রেন সিস্টেম আজকেই ছাড়তে হবে কিনা। হাসান স্যারের সঙ্গে এটা নিয়ে বসতে হবে, নাহলে নিজ বুদ্ধিতে ছেড়ে পরে কোন ভুল হলে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ... বিকালে কী মনির কে ফোন দেবো? নাকি রিন্টু ভাই? মনির কে ফোন দেয়া রিস্কি। মানসিক বৈকল্যের কথা শোনা যায়। মোটাসোটা মানুষটা শুকিয়ে গেছে আমার চেয়েও। নাকের নিচের গোঁফটা যে কী অদ্ভুত দেখা যাচ্ছে, যদি সে জানতো! ... দুপুরে খেলাম, রুইমাছ ভাল লাগে খেতে, কিন্তু কোন কোন পিসে তিতা ভাব থাকে। কাল পড়লো তিতা। বিকালের নাস্তা অফ করে দেবে অফিসে। বিরক্তিকর। যেভাবে আছি, খারাপ লাগেনা। কিন্তু মাঝে মাঝে এসব ঘটলেই মনে হয় সরকারী জবের প্রতি ‘হার্ট এন্ড সোল’ চেষ্টা করি। কিংবা বিদেশ। ওহ! ইশতিয়াকের ব্যাপার নিয়ে ছোটমামার সঙ্গে কথা বলতে হবে। বলতে পারলাম না কাল। তাকে সময় দেয়ার উছিলায় নিজেই ফোন করতে দেরি করছি... শুনি, পাচঁ বছর পর কী হবে সেটা ভাবতে। মনে হয়, আগামী পাঁচ বছর ইরেজার দিয়ে মুছে দেই। ...

মা ডাকছে, আজ আবার অফিস।

কী ভাবছিলাম, সেটা ভাবা হলোনা। কখনই হয়না। রেস্টলেস মাইন্ড।

‘মাইন্ড’ সম্পর্কে বলতে গেলেই মনে পড়ে, জিম ক্যারি আর কেট উইন্সলেটের ‘ইটারন্যাল সানশাইন অব আ স্পটলেস মাইন্ড... ’ ওরকম হলেও মন্দ বোধহয় হতোনা...

ভিবি।

মঙ্গলবার, ৮ জুন, ২০১০

এক অচিন পাখি উড়ে উড়ে এলো



ওরে, এক অচিন পাখি উড়ে উড়ে এলো বুকের ভাঙ্গা খাঁচাতে

তারে যতন করে করে রাখবো ধরে ধরে …

এ প্রাণ বাঁচাতে রে, দাদা

এ প্রাণ বাঁচাতে…

পাখির আঁখি আকাশ পানে, মনে আশা যায় সেখানে গো

এখন খালি খাঁচা কেমনে রাখি, পাখি উড়ে গেলে দাদা

নিরুদ্দেশেতে …

---

ফোক গান শুনতে ভালোই লাগে। স্বাগত’র গলায় বেশ ভালো লাগে। অনেকগুলো এখন ঝুলছে প্লে-লিস্টে।

ইদানীং গান নিয়ে খুব বেশি লেখা হয়। নিজের মৌলিক লেখাগুলো কি হারিয়ে যাবে অচিন পাখির সঙ্গে?

না তো!

ফিরবে।

শুক্রবার, ৪ জুন, ২০১০

♫ রিম ঝিম ঝিম বৃষ্টি

রিম ঝিম ঝিম বৃষ্টি
মাটির টানে টানে
কী কথা নিয়ে পড়ে ঝরে ঝরে…
আমার সারাদিন
কিভাবে কেটে যায় শুধু তুমি তুমি করে।

কী করে জুঁই ফুল জলের উচ্ছাস এভাবে বুকে তার সয়ে যায়…
আমার কানাকানি তোমার মন ছুঁয়ে কী করে জানাজানি হয়ে যায় …
হয়তো এরই নাম প্রথম ভালোবাসা কিছু জ্বালা সয় মালা পরে পরে …
আমার সারাদিন
কিভাবে কেটে যায় শুধু তুমি তুমি করে…

কিভাবে এ বাতাস যখনই বয়ে যায়
অমনি মনে হয় কে যেন গান গায়
কি করে দু’টি চোখ অচেনা এত রঙ, না দেখা এত রূপ দেখে যায় …
যা ছিলো স্বপ্নেতে মনের ভাবনাতে সে ছবি অপলকে এঁকে যায় …
তবুও আরও সাধ আরও কি কল্পনা কাছে এসে যায় সরে সরে …
আমার সারাদিন
কিভাবে কেটে যায় শুধু তুমি তুমি করে…


--------------
শ্যামল মিত্রের গান

সোমবার, ৩১ মে, ২০১০

♫ মেঘেদের মিনারে, দিগন্তের কিনারে বাদল

মেঘেদের মিনারে, দিগন্তের কিনারে বাদল

আঁধার করেছে আবার আমার এই ঘর

পৃথিবী আমার পরেছে আবার দু’চোখে কাজল

বাদলের কাজলে …

আকাশের গায় কিসের ছায়া ছড়ায় হাওয়া

ছোট্ট এ ঘর তার দু’চোখে নিভে যাওয়া

কোথা থেকে ভিজে সে বাতাস নিজেই এলো

আমাকে জড়ালো …

এমনই আঁধার কখনও ছিলো এ পাজরে

আবছা আলোয় সে ছিলো অতীতের আদরে

সে তীর ভুলো এ বাতাস ওড়ালো আবার

আমাকে জড়ালো

মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল

আধার করেছে আমার এ ঘর

পৃথিবী আমার পরেছে আবার দু’চোখের কাজল

গানঃ শুভমিতা

---

গানটা কয়েকবার টানা শুনলাম। মাঝে মাঝে কোন কারণের তোয়াক্কা ছাড়াই যে কোন গানে মিশে যেতে ভালো লাগে। গান শুনলে, তার কথামালা ভালো লাগলে নেটে খুঁজতে ভালো লাগে। না পেলে নিজেই লিখে ফেলার চেষ্টা করি। ভালো লাগে।

কোথা থেকে ভিজে সে বাতাস নিজেই এলো

আমাকে জড়ালো …


এই লাইনে আবেগটা যেন ছুঁয়ে যায়…

বৃহস্পতিবার, ২৭ মে, ২০১০

Freedom of speech বা একটি কৌতুক

When u attack Black people, they call it racism.
When u attack Jewish people, they call it anti-semetism.
When u attack women, they call it sexism.
When u attack homosexuality, they call it intolerance.
When u attack a religious sect, they call it hate.

But when u attack the Prophet SAWS)
they call it freedom of speech!

What a joke!

---------------

ফেসবুকে বন্ধুদের স্ট্যাটাস মেসেজে এই কথাগুলো দেখছি আজ। কয়েকদিন আগে এক বন্ধুর স্ট্যাটাসে লেখা ছিলো, 'ড্র মুহাম্মাদ ডে' এক ফেসবুকের অ্যাকটিভ গ্রুপের কথা। তার আক্ষেপ ছিলো, ফেসবুক থেকে নিজেকে প্রত্যাহার করে মৌন প্রতিবাদ করবে কিনা। পাকিস্তানী গর্দভদের মত 'জানালা বন্ধ করে ভ্রমটারে রুখি' টাইপের এর নয়। যারা ফেসবুক আর ইউটিউবই বন্ধ করে দিয়েছে, শুনি মিডিয়ায়।

গ্রুপটাতে ঢুকেছিলাম, 'ফ্রিডম অব স্পিচের' ধূঁয়া তুলে যা- তা বলার প্রতিযোগিতা!

আজ দেখা এই স্ট্যাটাস মেসেজটা তাই ভবিষ্যতে এই সব অযৌক্তিক আক্রমণ সামালের জন্য তুলে রাখলাম!

মঙ্গলবার, ২৫ মে, ২০১০

Hyena

He is just a hyena in human disguise.

Hyenas also have affection for children. But, Can a hyena change its behavior?

Most probably, “NO”

The deleterious effect of its behavior adversely affect human psychology. What to do?

Thumb down!